খবর লাইভ : ভারত ও চিনের মধ্যে সীমান্ত সংঘাত আলোচনার মাধ্যমে মেটাতে আগ্রহী বেজিং। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই বার্তাই দিলেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং। জানালেন, ‘দুই দেশের সীমান্ত সমস্যা অত্যন্ত জটিল। মেটাতে সময় লাগবে। তবে সীমান্তে শান্তির লক্ষ্যে সীমানা নির্ধারণে আলোচনায় আগ্রহী আমরা।’
গত ২৬ জুন চিনের কিংডাওতে সাংহাই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে সদর্থক পদক্ষেপ ও সীমান্তের বর্তমান সমস্যা মেটাতে প্রয়োজনীয় আলোচনার পক্ষে বার্তা দেন তিনি। দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত বিবাদ মেটাতে দুই দেশের স্বার্থ বজায় রেখে রোডম্যাপ তৈরির প্রস্তাব দেওয়া হয়।
রাজনাথ সিংয়ের সেই বার্তার প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। নিং বলেন, “ইতিবাচক বিষয় হলো দুই দেশ ইতিমধ্যে সীমান্ত সমস্যা মেটাতে ও শান্তি বজায় রাখতে বিভিন্ন স্তরের একাধিক বৈঠক করেছে। তবে এই সমস্যা অত্যন্ত জটিল যা মেটাতে সময় লাগবে। আমরা আশা করব, ভারত চিনের সঙ্গে এই লক্ষ্যে কাজ করবে। জটিল সমস্যাগুলি মেটাতে আলোচনা প্রক্রিয়া, জারি থাকবে। যাতে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায়।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…