দায় ঝেড়ে ফের সাফাই তৃণমূলের, বিতর্কিত মন্তব্য কল্যাণ-মদনের ব্যক্তিগত মত

খবর লাইভ : সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের বিতর্কিত মন্তব্যের দায় নিল না তৃণমূল কংগ্রেস৷ ঘটনা প্রসঙ্গে কল্যাণ এবং মদন যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মত বলেই জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস৷ দলের অবস্থানের সঙ্গে দুই নেতার মন্তব্য সঙ্গতিহীন বলেও জানিয়ে দিয়েছে শাসক দল।

আইন কলেজে ছাত্রীর উপরে গণধর্ষণের ঘটনায় এমনিতেই বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। তার মধ্যে গতকাল দলের অন্যতম সিনিয়র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আরও অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল কংগ্রেস। এ দিন আবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন, ‘বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে তাহলে পুলিশ কীভাবে নিরাপত্তা দেবে? কলেজের ভিতরেও কি পুলিশ রেখে দেওয়া সম্ভব?’ শ্রীরামপুরের সাংসদের এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এ দিন আবার বিধায়ক মদন মিত্র বলেন, ‘ওই ছাত্রী যদি ওখানে না যেতেন তাহলেই আর কিছু ঘটত না।’

কল্যাণ এবং মদনের মন্তব্যকে অস্ত্র করে নতুন করে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানায় বিরোধীরা৷ এ দিন সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, ‘দক্ষিণ কলকাতা আইন কলেজে যে ঘৃন্য ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের মন্তব্য সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত মত। এই ধরনের মন্তব্য থেকে দল সম্পূর্ণ ভাবে নিজেদের বিচ্ছিন্ন করছে এবং তার নিন্দা করছে। এই ধরনের মন্তব্য কোনওভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না।’

আমাদের দৃঢ় অবস্থানই বজায় থাকছে। মহিলাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি এবং এই ঘৃন্য অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেকের কঠোর শাস্তি দাবি জানায় দল।

এই ঘটনা প্রসঙ্গে দলের দুই সাংসদ এবং বিধায়ক বিঁধেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ভারতে সব রাজনৈতিক দলের ভিতরেই নারী বিদ্বেষ রয়েছে। তফাত হল এই ধরনের বিরক্তিকর মন্তব্য কারা করছেন, নাম না দেখেই তার নিন্দা একমাত্র তৃণমূল কংগ্রেসই করে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago