দু-সপ্তাহ পরে প্রকাশ্যে খামেনির সেই মৃত উপদেষ্টা আলি শামখানি, ইজরায়েলকে ফের হুঁশিয়ারি

খবর লাইভ : গত ১৩ জুন ইজরায়েলি হামলায় ‘মৃত্যু হয়েছিল’ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনির প্রধান উপদেষ্টা আলি শামখানির। এমনটাই দাবি করেছিল বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। যদিও সেই হামলার দু’সপ্তাহ পরে প্রকাশ্যে এলেন খামেনির সেই ‘মৃত’ উপদেষ্টা। এমনকী ইরানি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে পালটা ইজরায়েলকে হুঁশিয়ারি দিলেন।

ইরানের পরমাণু গবেষণা নিয়ে উদ্বেগ বাড়ছিল ইজরায়েল এবং আমেরিকার। তেহরান পরমাণু শক্তিধর হোক কিছুতেই চাইছিল না তারা। সেই কারণেই ইরানের পরমাণুকেন্দ্রেগুলিকে টার্গেট করেছিল ইজারয়েল ও আমেরিকা। যদিও ১৩ জুন ইজরায়েল-ইরান দ্বন্দ্বের প্রথম দিনে ইরানের একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা, সেনা আধিকারিক এবং পরমাণু বিজ্ঞানীদেরও টার্গেট করেছিল ইজরায়েল। প্রথম দিনের সেই হামলায় খামেনির প্রধান উপদেষ্টা আলি শামখানির মৃত্যু হয়েছে বলে দাবি করে ইজরায়েলি সংবাদমাধ্যমগুলি। ইরানের সংবাদমাধ্যমেও এই খবর ছড়ায়।

যদিও দু’সপ্তাহ পরে দিব্যি ‘বেঁচে উঠলেন’ সেই শামিখানি। একটি সাক্ষাৎকারে কীভাবে ইজরায়েলি হামলার পরেও বেঁচে গিয়েছেন, সেকথাও জানান তিনি। শামিখানি জানিয়েছেন, কীভাবে তাঁকে টার্গেট করা হয়েছিল। ইজরায়েলি হামলার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। আচমকা গোটা বাড়ি ভেঙে পড়েছিল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। জ্ঞান হারান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জ্ঞান ফেরে।

সম্প্রতি ইজরায়েলি হামলায় নিহত ইরানের সেনা আধিকারিক এবং পরমাণু বিজ্ঞানীদের শেষকৃত্যের অনুষ্ঠানে দেখা গিয়েছে শামিখানিকে। এমনকী খামিনির প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, ইজরায়েলকে ‘ভয় পাই না’।  

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago