খবর লাইভ : নদিয়ার কালীগঞ্জে ১০ বছরের নাবালিকা তামান্না খাতুনের হত্যা কাণ্ডে মূল অভিযুক্ত গাওয়াল শেখ ও তার ছেলে বিমল শেখ, মোট দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে এই দুইজনকে আটক করা হয়। নিহত তমান্নার মা সাবিনা বিবি পুলিশের কাছে দাবি করেছিলেন, গাওয়ালই বোমা ছোঁড়ার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি মূল পরিকল্পনাকারী ।
অভিযোগ, ১৯ জুনের বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয় ২৩ জুন। অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিলে সিপিএম সমর্থকদের বাড়িতে বোমা ফেলা হয়। এর ফলে চতুর্থ শ্রেণির এক ছাত্রী তামান্না নিহত হয়। এর আগে পরিবারের তরফে এফআইআর দায়ের করা হয়েছিল, যেখানে গাওয়াল ও তার ছেলের নাম ছিল ।
দক্ষিণ কালীগঞ্জ থানার ওসি ও কৃষ্ণনগর-পুলিশ সুপার অমরনাথ কে সাংবাদিকদের বলেছেন, “গাওয়াল শেখ কালীগঞ্জ বোমাকাণ্ডের প্রধান অভিযুক্ত। তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। নিরবচ্ছিন্ন ভাবে তল্লাশি অভিযান চলছে। শীঘ্রই সকল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।”
গ্রেফতার হওয়া দুজনকে রবিবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হবে। পুলিশ সংশ্লিষ্ট রায় অনুযায়ী তাদের হেফাজতে রাখবে। কালীগঞ্জের ঘটনায় এখনও কয়েকজন সক্রিয় অভিযুক্ত আছে, তাদেরও ধরতে তল্লাশি অব্যাহত রয়েছে ।
কৃষ্ণনগর নদিয়া উত্তরের বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ‘‘বড় মাথাদের আড়াল করতে চুনোপুঁটিদের বলি দেওয়া হচ্ছে। যারা এত দিন ধরে গোটা এলাকাকে সন্ত্রস্ত করে রাখল, ভোটে যাদের তৃণমূল ব্যবহার করল, সেই মস্তানবাহিনীর শিকড় পর্যন্ত পৌঁছোনোর ক্ষমতা পুলিশের নেই। তবুও এই গ্রেফতারি মানুষকে কিছুটা ভয়মুক্ত করবে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…