রথযাত্রার দিনও বঙ্গে চলছে বৃষ্টি, তিনদিন আবহাওয়ার পরিবর্তন হবে না

খবর লাইভ : রথযাত্রার দিনও বঙ্গে চলছে বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবারও কলকাতা সহ জেলায় জেলায় হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালে রোদের দেখা মিললেও এদিনও সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। কলকাতা–সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস, ২ জুলাই অবধি কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

শুক্রবার হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। রবিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি চলছে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও ২ জুলাই অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার অবধি। যদিও হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি হলেও দুই বঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা আছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৮১ শতাংশ।‌

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago