রথযাত্রায় পুরীতে ভয়ঙ্কর দুর্ঘটনা, গুরুতর আহত ১৫০ জনেরও বেশি ভক্ত

খবর লাইভ : রথযাত্রায় পুরীতে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কিতে আহত একাধিক। পুরীতে রথযাত্রার সময়  পড়ে গিয়ে গুরুতর আহত ১৫০ জনেরও বেশি ভক্ত। পুরীতে শ্রী নাহার (রাজার প্রাসাদ) এর কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।

জানা গিয়েছে, জগন্নাথের “পাহাড়ি” অনুষ্ঠান চলাকালীন গজপতি দিব্যসংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর লোকের জমায়েত হয়ে গিয়েছিল। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল প্রশাসন। পুণ্যার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই ঘটনায় ৪০ জনেরও বেশি ভক্ত আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পুরী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিডিএমও সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।

গত বছরও রথে পুরীতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। গত বছর প্রচণ্ড ভিড়ে দম আটকে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল বলেও খবর ছিল। জগন্নাথের রথ যখন পুরীর গ্র্যান্ড রোডের ওপর দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় বিপত্তি ঘটে।

গতবারের কথা মাথায় রেখে এবার আরও কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। কিন্তু তাও বিপদ এড়ানো গেল না। এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গ্র্যান্ড রোডে। জানা যাচ্ছে, এদিন বলভদ্রের তালধ্বজ রথ টানার সময় রশি ছুঁতে হাজার হাজার মানুষ ভিড় জমান। ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল রথটি। তখনই হতে থাকে প্রচণ্ড হুড়োহুড়ি। তাতেই দুর্ঘটনা। একাধিক ব্যক্তির দমবন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়েও যান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago