সৌদি আনছে ৩৫০০ কোটি টাকার লিগ, আইপিএল বাঁচাতে বড় পদক্ষেপ বিসিসিআইয়ের

খবর লাইভ : ধীরে ধীরে ক্রীড়াক্ষেত্রে নিজেদের পরিচিতি বাড়াচ্ছে সৌদি আরব। ফুটবলে সৌদি প্রো লিগ দিয়ে শুরু করার পর F1 রেসিং, টেনিস, রেসলিং, গলফ, বক্সিং, মোটর স্পোর্টসে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে তারা। ক্রীড়াক্ষেত্রে দাপট বজায় রাখানোর পর এ বার তারা পা বাড়াচ্ছে ক্রিকেটের দিকে। আর সেখানে পা বাড়াতে গিয়ে ধাক্কা খেল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য টুর্নামেন্ট তৈরি করতে সৌদি আরবকে সাহায্য করবে না বলে জানিয়ে দিল বিসিসিআই ও ইসিবি।

সৌদি টি-টোয়েন্টি লিগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকারের নিয়ন্ত্রণাধীন SRJ স্পোর্টস। যেটার জন্য তারা বিনিয়োগ করতে চলেছে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩৪২৮ কোটি টাকার আশপাশে। ব্রিটিশ সংবাদপত্র দি গার্ডিয়ানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের এই টি-টোয়েন্টি লিগ শুরু নিয়ে খুশি নয় ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।

গার্ডিয়ানে লেখা হয়েছে, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়ে আলোচনায় বসেছিলেন  বিসিসিআই ও ইসিবির কর্তারা। সেই সময়ে এই দুই বোর্ড এক হয়ে সিদ্ধান্ত নেয় সৌদি আরবের নতুন লিগের বিরোধিতা করার। দুই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের প্লেয়ারদের কোনও NOC দেবে না সৌদি টি-টোয়েন্টি লিগ খেলার জন্য।’ যার অর্থ, সৌদি টি-টোয়েন্টি লিগে  বিসিসিআই বা ইসিবির চুক্তিতে থাকা কোনও প্লেয়ার খেলতে পারবেন না।

শুধু এই সিদ্ধান্ত নেওয়াই নয়, বিসিসিআই ও ইসিবি সৌদি টি-টোয়েন্টি লিগের বিরোধিতা করে আইসিসি-র কাছে আবেদন করেছে। জানিয়েছে, আইসিসি যাতে এই টুর্নামেন্টের শুরুতে এখনই সবুজ সংকেত না দেয়। যদিও এই বিষয়ে আইসিসি-র পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে বিসিসিআই ও ইসিবি প্রতিবাদ করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া সৌদি আরব টি-টোয়েন্টি লিগের সঙ্গে হাত মেলাচ্ছে। অর্থাৎ, ভারত, ইংল্যান্ড থেকে সাহায্য না পেলেও অস্ট্রেলিয়া থেকে সাহায্য পাবে সৌদি আরব। ক্রিকেট অস্ট্রেলিয়ার লক্ষ্য হচ্ছে, তাদের নিয়ন্ত্রিত বিগ ব্যাশ লিগে প্রাইভেট ইনভেস্টর আনা। বর্তমানে বিগ ব্যাশ লিগের দলগুলোর মালিকানা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে।
প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সৌদি টি-টোয়েন্টি লিগ শুরু হবে ৮ দল নিয়ে। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মতো এটা প্রতি বছর আলাদা আলাদা জায়গায় খেলা হবে।

ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে ধনী IPL। যার বাজারমূল্য ১২ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ইসিবি দ্য হান্ড্রেডে আটটা ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রি করে একটা মোটা টাকা ঘরে তুলেছে। আর আইপিএল ও দ্য হান্ড্রেড এই মুহূর্তে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় সবচেয়ে দামি দুই লিগ। তাই এই দুই দেশ চাইবে না তাদের বাজারে তৃতীয় শক্তি আসুক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago