খবর লাইভ : কিছু না করেও কোটিপতি! শুনতে অবাক লাগলেও বাস্তবে অবশ্য এই ছবি অনেকাংশেই ধরা পড়ে। এক শ্রেণীর মানুষ দিনরাত মেহেনত করেও যখন টাকা জমাতে হিমশিম খাচ্ছেন তখন এক শ্রেণীর মানুষ অসাধু উপায়ে লাখ লাখ টাকা উপার্জন করছে। এই চিত্রই এবার দেখা যাচ্ছে হুগলির ডানকুনি থানা এলাকায়। ডানকুনি থানার ডাক মাস্টারের চালচলন ক্রমশই অবাক করছে এলাকার লোকজনকে। আর তা নিয়েই ডাক মাস্টার বাবু বরের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ জমা পড়ল।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর দফতর, রাজ্যের দুর্নীতি দমন শাখা, কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইডি) সহ বিভিন্ন জায়গায় বাবুর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। কিছু না করেও শুধুমাত্র একজন ডাক মাস্টার হয়ে শরীরে প্রায় ৩০ ভরি সোনা নিয়ে দিনের পর দিন কিভাবে ঘুরে বেড়ান বাবু তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডানকুনি এলাকার বাসিন্দারা। অভিযোগে বলা হয়েছে, ডানকুনি এলাকায় বেআইনি জুয়া, সাট্টা, চোলাই মদের ঠেক চলে বাবুর ইশারাতেই। তার বিনিময়ে অবশ্য মোটা টাকা বা শোনার জিনিস পৌঁছে যায় ডানকুনি থানার ডাক মাস্টারের কাছে। অনেক সময় থানার ভারপ্রাপ্ত অফিসাররা জানতেই পারেন না তাঁদের এলাকায় বেআইনি কাজের কথা। ইতিমধ্যেই রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা বিষয়টি খতিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন ওই সংস্থার এক কর্তা। বাবু অবশ্য এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। নবান্নের এক কর্তা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা পুরো বিষয়টি দেখছি। অভিযোগ সত্যি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, হরিপাল থানার গজার মোড়ে দীর্ঘদিন ধরে চোলাই মদের কারবারের সিন্ডিকেট চালাচ্ছেন গোপাল রায় নামে এক ব্যক্তি। হুগলি জেলার বিভিন্ন জায়গায় সে ওই বেআইনি মদ সাপ্লাই করে থাকে। গোপাল চোলাই মদের কারবারের কথা স্বীকার করে নিয়েছেন। সে জানায়, রাজ্যের সব জায়গাতেই চোলাই মদের কারবার চলছে। পুলিশ আমাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না।
হুগলি জেলা পুলিশের এক কর্তা এই বেআইনি কাজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…