জরুরি অবস্থার ৫০ বছরে কংগ্রেসকে বিঁধলেন মোদি

খবর লাইভ : ২৫ জুন, ১৯৭৫। দেশব্যাপী জারি হয়েছিল ‘জরুরি অবস্থা’। গণতন্ত্রের ইতিহাসে যাকে ‘দেশের ইতিহাসের এক কালো অধ্যায়’ বলে কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর ৫০ বছর পূর্ণ করল ‘এমার্জেন্সি’। আর এদিন সেই উপলক্ষেই এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করতে দেখা গেল মোদিকে।

জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে নিশানায় নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘ভারতীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম কালো অধ্যায়, বলপূর্বক জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর পূর্ণ হল আজ। দেশের জনতা এই দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করে। এই দিনে, ভারতীয় সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল। স্থগিত করা হয়েছিল মৌলিক অধিকার। সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করা হয়েছিল এবং বহু রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং সাধারণ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছিল। সেই সময় কেন্দ্রে ক্ষমতাসীন কংগ্রেস সরকার এভারে গণতন্ত্রকে ‘গ্রেপ্তার’ করেছিল!’

পাশাপাশি তিনি আরও লেখেন, ‘যেভাবে আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হয়েছিল, রুদ্ধ করা হয়েছিল সংসদের কণ্ঠস্বর, চেষ্টা করা হয়েছিল আদালতগুলিকে নিয়ন্ত্রণ করার, তা ভারতীয়রা কোনওদিন ভুলবে না।’

উল্লেখ্য, আজ থেকে ৫০ বছর আগে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই সময় নির্বাচনে অসদুপায় অবলম্বনের অভিযোগে এলাহাবাদ হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করেছিল। এবং ছয় বছরের জন্য তাঁকে সংসদ থেকে বহিষ্কার করেছিল। এরপরই জরুরি অবস্থার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সাংবিধানিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা স্থগিত হয়েছিল। সংবাদমাধ্যমকে কঠোরভাবে নিষিদ্ধ করা শুরু হয়। ১৯৭৭ সাল পর্যন্ত বহু বিরোধী নেতাই কারাগারে বন্দি ছিলেন। বিজেপি বরাবরই জরুরি অবস্থার বর্ষপূর্তির দিনগুলিকে ‘কালো দিন’ হিসেবে পালন করে এসেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago