খবর লাইভ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে টানা তিনটি পোস্ট করেছেন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। তৃতীয় ও শেষ পোস্টে তিনি ঘোষণা করেন, “সংঘর্ষবিরতি এখন থেকে কার্যকর। দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না।” তবে এখনও পর্যন্ত ইরান কিংবা ইজরায়েলের পক্ষ থেকে এ ধরনের কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সোমবার গভীর রাতে (ভারতীয় সময় রাত সাড়ে ৩টা নাগাদ) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরান ও ইজরায়েল উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লেখেন, “এই সিদ্ধান্তে দুই পক্ষই একমত। এটা শান্তির দিকে বড় পদক্ষেপ।” কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইরানের পক্ষ থেকে সেই দাবি নাকচ করে দেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট জানান, যুদ্ধবিরতি কিংবা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
তবে তেহরান জানিয়েছে, ইজরায়েল যদি প্রথমে হামলা বন্ধ করে, তাহলে ইরানও নতুন করে সংঘর্ষে যেতে আগ্রহী নয়। স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার পর থেকে ইজরায়েলের তরফে গোলাবর্ষণ বন্ধ থাকলে ইরানও শান্ত থাকতে চায়—এমন বার্তা এসেছে।
এদিকে, ইজরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার সকালে ইরান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। ইজরায়েলের কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে ভোরের দিকে।
এই অবস্থায়, ইরানের যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করার পর ট্রাম্প দ্বিতীয়বার পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ইরান ও ইজরায়েল আমাকে জানিয়েছে তারা শান্তি চায়। আমি জানতাম, এটাই সঠিক সময়। এই চুক্তিতে বিশ্বের এবং পশ্চিম এশিয়ার জয় হয়েছে। শান্তি, সমৃদ্ধি এবং ভালবাসা আসবে।”
তবে এই দ্বিতীয় পোস্টের পরও দুই দেশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশেষে, তৃতীয় পোস্টে ট্রাম্প জোর দিয়ে বলেন, সংঘর্ষবিরতি কার্যকর হয়েছে এবং সবাইকে এটি মানার আহ্বান জানান।
এখন দেখার বিষয়, ওয়াশিংটনের ঘোষণায় বাস্তবে কতটা প্রতিফলন ঘটে এবং তেহরান ও তেল আবিব শান্তির পথে হাঁটে কি না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…