ফলপ্রকাশের পরেই কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু নাবালিকা ছাত্রীর, কাঠগড়ায় তৃণমূল

খবর লাইভ : কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলপ্রকাশের দিনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল নদিয়ার কালীগঞ্জ। বোমা বিস্ফোরণে প্রাণ হারাল এক ১৩ বছরের স্কুলছাত্রী। চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বাড়ি ফেরার পথে আচমকাই বোমার আঘাতে গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাকে বাঁচানো যায়নি।

ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের মেলেন্দি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই একটি বিজয় মিছিল বের করে স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ, সেই মিছিল থেকেই কোনওভাবে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু সেটি গিয়েই লাগে ওই নাবালিকার গায়ে এবং সেখানেই ঘটে বিস্ফোরণ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিজয় উদযাপন করতে গিয়ে যে ধরনের সহিংসতার আশ্রয় নেওয়া হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তির নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা এই ঘটনার পেছনে রয়েছে, তাদের শীঘ্রই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়, পাশাপাশি শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতির অন্দরেও।

পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ঘটনায় প্রেক্ষিতে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, কালীগঞ্জ থানা এলাকায় বিস্ফোরণে জখম হয়ে ১৩ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে। নাবালিকার পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে পুলিশের তরফে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago