খবর লাইভ : দেশের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে সোমবার। নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে ৪ কেন্দ্রেই দেখা গেল শাসকদলের জয়জয়কার। গুজরাট, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রেই বিপুল লিড পেয়ে জয়ের দিকে এগিয়ে চলেছে সেখানকার শাসকদল বিজেপি, আপ এবং তৃণমূল। এই তালিকায় একমাত্র ব্যতিক্রম কেরল। ওয়ানড়ের নীলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনে প্রথমবার প্রার্থী দিয়েছিল তৃণমূল। এখানে প্রিয়াঙ্কা গান্ধীর সম্মানের লড়াইয়ে শাসকদল বামেদের পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিরোধী শিবির কংগ্রেস।
কালীগঞ্জ ও কেরালার নীলাম্বুর কেন্দ্রে হয় উপনির্বাচন। সোমবার সকাল থেকে এই ৫ কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, গুজরাটের দুই আসনে বিরোধীদের অনেকখানি পিছনে ফেলে জয়ের লক্ষ্যে এগিয়ে রয়েছেন দুই বিজেপি প্রার্থী কিরীট প্যাটেল ও রাজেন্দ্র চাভদা। পাঞ্জাবের লুধিয়ানায় এগিয়ে রয়েছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ আপ প্রার্থী সঞ্জীব আরোরা। এই কেন্দ্রে দ্বিতীয়স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী কংগ্রেস প্রার্থী ভারতভূষণ এবং তৃতীয় স্থানে বিজেপির বিজেপির জীবন গুপ্তা।
এই পাঁচ কেন্দ্রের মধ্যে এবার বাড়তি নজর ছিল কেরলের নীলাম্বুর কেন্দ্রে। পিনারায় বিজয়নের সঙ্গে সংঘাতের জেরে এই কেন্দ্রের বিধায়ক পিভি আনভার যোগ দিয়েছিলেন তৃণমূলে। তাঁর পদত্যাগের জেরেই এই কেন্দ্রে হয় উপনির্বাচন। ফলে এখানে এবার বাড়তি নজর ছিল তৃণমূল প্রার্থী আনভারের দিকে। পাশাপাশি কেন্দ্রটি ওয়ানড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ায় খোদ প্রিয়াঙ্কা গান্ধীর কেন্দ্র হিসেবে দেখছিল কংগ্রেস। তিনি নিজেও এই কেন্দ্রে প্রচার সারেন। বামেদের কাছেও এই কেন্দ্র ছিল মর্যাদার লড়াই। তবে শেষ পাওয়া খবরে এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকথ।
তবে প্রত্যাশামতোই ফলাফলের পথে পশ্চিমবঙ্গের কালীগঞ্জ। উপনির্বাচনেও এগিয়ে শাসক শিবির। বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে প্রথমবারের জন্য বিধানসভার দৌড়ে প্রয়াত বিধায়ককন্যা আলিফা আহমেদ। সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে খবর। তাতে প্রথম কয়েক দফায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…