খবর লাইভ : মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরানের পারমাণবিক ঘাঁটি গুলিতে আমেরিকার সামরিক হামলা এবং পরে ইজরায়েলের ধারাবাহিক হামলার জেরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জরুরি বৈঠক আহ্বান করেছে। সোমবার এই বৈঠক ডেকেছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোস্সি। অংশ নেবেন আইএইএর গভর্নর বোর্ডের সদস্যরা।
এদিকে পাকিস্তান এক বিবৃতিতে আমেরিকা ও ইজরায়েলের সামরিক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ইরানের পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরণের আগ্রাসন শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, বরং বৈশ্বিক নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করছে।”
পাকিস্তান আরও জানায়, “ইরানের আত্মরক্ষার অধিকার জাতিসংঘ সনদে স্বীকৃত। এই পরিস্থিতিতে সকল পক্ষকে সংযম দেখাতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।”
ইরানও রবিবারের মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, “রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্য হয়েও আমেরিকা আন্তর্জাতিক নিয়ম-কানুনের প্রতি সম্পূর্ণ উপেক্ষা করেছে। এই অপরাধের ভয়াবহ পরিণতির জন্য আমেরিকাকেই দায় নিতে হবে।”
বিবৃতিতে আরও দাবি করা হয়, “গণহত্যাকারী ইহুদিবাদী ইজরায়েলের সঙ্গে আমেরিকার অপরাধমূলক সহযোগিতা প্রমাণ করে, এটি পরিকল্পিত সামরিক আগ্রাসন। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরানের প্রতিরোধের অধিকার রয়েছে।”
ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলে, “এই ধরনের নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া জরুরি। নীরবতা বিশ্বকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে।”
জরুরি বৈঠকের মাধ্যমে IAEA এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ববাসী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…