খবর লাইভ : বিরাট কোহলি, রোহিত শর্মার শূন্যস্থান পূরণ করলেন যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। দুই তরুণ ব্যাটারের শতরানে ভর করে রানের পাহাড়ের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ৩৫৯। ক্রিজে ১২৭ রানে অপরাজিত শুভমন গিল। ৬৫ রানে ব্যাট করছেন ঋষভ পন্থ। দুই মহাতারকার অনুপস্থিতিতে ব্যাটন নিজেদের কাঁধে তুলে নিয়েছে তরুণ ব্রিগেড।
প্রথমে যশস্বী জয়সওয়াল। তার পর শুভমন গিল। দুই তরুণ ক্রিকেটারের শতরানে লিডসে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত। ইংরেজ বোলারদের শাসন করলেন ভারতীয় ব্যাটারেরা। তরুণ দল, অকুতোভয়। ইংল্যান্ড টেস্ট সিরিজ় শুরুর আগে এ ভাবেই বর্ণনা করা হচ্ছিল ভারতীয় দলকে। লিডসে প্রথম দিনের পর বলা যায়, নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন ভারতীয় ব্যাটারেরা। <span;>ইংল্যান্ডে কোনও টেস্টের প্রথম দিনে এটাই ভারতের সর্বোচ্চ রান।
টসে জিতে বল করার সিদ্ধান্ত ইংল্যান্ডের জন্য বুমেরাং হয়ে ফিরেছে। নির্বিষ বোলিং আক্রমণ নিয়ে ছেলেখেলা করে ভারত।বিদেশের মাটিতে একই দিনে জোড়া শতরান, একটি অর্ধশতরান, সাড়ে তিনশোর বেশি রান সচরাচর দেখা যায় না। এর থেকেই টিম ইন্ডিয়ার দাপট স্পষ্ট।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। শুরুটা দারুণ করেন যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। প্রথম উইকেটে ৯১ রান যোগ করে এই জুটি। মধ্যাহ্নভোজের ঠিক আগে জোড়া উইকেট হারায় ভারত। প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুল (৪২) এবং সাই সুদর্শন (০)। অভিষেক টেস্টে রানের খাতাই খুলতে পারেননি বাঁ হাতি। কিন্তু অন্য প্রান্তে অনবদ্য যশস্বী। হাতে চোট নিয়েও শতরান করেন। চায়ের বিরতির পরই ১০১ রানে আউট হন। ইনিংসে ছিল একটি ছয় এবং ১৬টি চার। বাকি দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন শুভমন গিল। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেন। ১৪০ বলে শতরান সম্পূর্ণ করেন। দিনের শেষে ১২৭ রানে অপরাজিত। ইনিংসে রয়েছে একটি ছয়, ১৬টি চার। আইপিএলের ব্যর্থতা ঝেড়ে ছন্দে ফেরেন ঋষভ পন্থও। প্রথমদিনের শেষে ১০২ বলে ৬৫ রানে অপরাজিত। সাধারণত হেডিংলির উইকেট শুরুতে পেসারদের সাহায্য করে। এদিন শুরুর দিকে ওকসের বল কিছুটা সুইং করে। প্রথম এক ঘণ্টা সতর্কতা অবলম্বন করে ভারতের ওপেনিং জুটি। বাকি সময় উইকেট থেকে কোনও সাহায্য পায়নি বোলাররা। খুবই সাধারণ মানের বোলিং ইংল্যান্ডের। তিনটের মধ্যে দুটো উইকেটই ভারতীয় ব্যাটারদের উপহার। দ্বিতীয় দিন কি ইনিংসের তৃতীয় শতরান আসবে? পন্থের দিকে তাকিয়ে সকলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…