খবর লাইভ : বঙ্গ বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন ঘিরে তুলকালাম। সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর আগে বৃহস্পতিবার বজবজেও বিক্ষোভের শিকার হন বিজেপি রাজ্য সভাপতি।
শুক্রবার রাজ্য বিধানসভা থেকে সোজা রেড রোডে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে যান শুভেন্দু অধিকারী। আর সুকান্ত মজুমদার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান। বিজেপি রাজ্য সভাপতি বাইকে করে কিছুটা এগনোমাত্র তাঁকে বাধা দেয় পুলিশ। বাধা অতিক্রম করে ক্রমশ এগোতে থাকেন সুকান্ত। বাইকে চড়ে নেতাজি ভবন হয়ে ক্রমশ ভবানীপুরের দিকে যান বিজেপি রাজ্য সভাপতি। ইতিমধ্যে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। ভবানীপুর চত্বরে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় যানজট তৈরি হয়। যদিও বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সব বাধা পেরিয়ে শেষমেশ শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত।
এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহল। বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত বলেন, “ভারতের পতাকা নিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ নয়, বাংলাদেশ পুলিশ। আমার মাটি, আমার মা বাংলাদেশ হবে না।” প্রসঙ্গত ,১৯৪৭ সালে এই দিনে রাজ্য বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। সে কারণে বিজেপি ওই দিনটিকেই রাজ্য দিবস হিসাবে পালন করে। যদিও এই দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলে
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…