খবর লাইভ:শনিবার থেকে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় । শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির। সেই সঙ্গেই ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ও আছে। এবার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় অভিজিৎকে এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বিজেপি সাংসদের শারীরিক অবস্থা সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। জানানো হয়, আইসিইউ-তে অতিরিক্ত পর্যবেক্ষণে রয়েছেন অভিজিৎ। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপদ কাটেনি। একাধিক বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন প্রাক্তন বিচারপতি।
চিকিৎসকরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, তমলুকের সাংসদের দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি করা হয়েছিল, এই কারণেই অভিজিৎকে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা ভাবনাচিন্তা করছে পদ্ম ব্রিগেড। বৃহস্পতিবার বিকেলে সেই খবর সত্যি করে প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিল অ্যাম্বুলেন্স। এরপর এয়ার অ্যাম্বুলেন্স করে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে। রাজধানীর এইমসে ভর্তি রেখে প্রাক্তন বিচারপতির চিকিৎসা চলবে।
এদিন দুপুরে জানা যায়, বিজেপি সাংসদের ‘লো ফ্লো অক্সিজেন’ চলছে। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা একইরকম রয়েছে। উন্নতি, অবনতি কিছুই হয়নি। সেই জন্য অভিজিৎকে নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব চিন্তায় রয়েছে বলে জানা যায়। কেন্দ্রের সঙ্গে কথা বলে সাংসদকে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে বলেও খবর সামনে আসে।
বিজেপি নেতার শারীরিক অবস্থার দিকে নজর রেখে এয়ার অ্যাম্বুলেন্সে যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে।এদিকে অভিজিৎকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন বঙ্গ বিজেপির একাধিক নেতা। পদ্ম ব্রিগেডের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন। বেডে শুয়েই সকলের সঙ্গে দেখা করেছেন প্রাক্তন জাস্টিস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…