জি-৭ সম্মেলনে মোদির কড়া বার্তা, সন্ত্রাসে মদতদাতাদের ঋণ নয় বন্ধ হোক দ্বিমুখী নীতি

খবর লাইভ : জি-৭ বৈঠকে সন্ত্রাসবাদ ও বৈশ্বিক ন্যায়বিচারের ইস্যুতে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, যারা প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাদের পুরস্কৃত করা চলবে না। নাম না করেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-কে একহাত নেন তিনি। পাকিস্তানের মতো রাষ্ট্রকে বিপুল অঙ্কের ঋণ দেওয়ার বিষয়টি তুলে ধরে মোদি বলেন, “এটা দ্বিমুখী নীতির পরাকাষ্ঠা। একদিকে মুখে সন্ত্রাসবাদের বিরোধিতা, অন্যদিকে সেই সন্ত্রাসে মদত দেওয়া দেশকে আর্থিক সহায়তা—এটা মেনে নেওয়া যায় না।”

জি-৭ মঞ্চ থেকে মোদি আরও বলেন, “বিশ্ব শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে আমাদের নীতিতে স্বচ্ছতা ও দৃঢ়তা থাকা দরকার। সন্ত্রাসকে প্রশ্রয় দিলে তার মূল্য চোকাতে হবে। আন্তর্জাতিক মঞ্চে দ্বিমুখী নীতির আর কোনো জায়গা নেই।”

উল্লেখ্য, গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তান ঘাঁটিগুলির বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। মোদির বক্তব্য, “ভারতের অবস্থান স্পষ্ট—সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আপস করব না। কিন্তু যেসব আন্তর্জাতিক সংস্থা সন্ত্রাসে মদত দেওয়া দেশকে কোটি কোটি টাকার ঋণ দেয়, তারা আসলে সেই দেশকে উৎসাহিত করছে।”

সম্প্রতি IMF পাকিস্তানকে ৮৫০০ কোটি টাকার ঋণ এবং ADB প্রায় ৬ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে, ভারতের প্রকাশ্য আপত্তি সত্ত্বেও। মোদির এই বক্তব্যকে অনেকেই সেই আর্থিক সহায়তার কৌশলে কূটনৈতিক প্রতিবাদ হিসেবেই দেখছেন।

বিশ্লেষকদের মতে, মোদির এই মন্তব্য শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকেই নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক সংস্থাগুলোর জবাবদিহিতার প্রশ্নও তোলেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা এক গুরুত্বপূর্ণ বার্তা—সন্ত্রাসের সঙ্গে আপস নয়, বরং সম্মিলিত পদক্ষেপে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই একমাত্র উপায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago