ইজরায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামবে না ইরান, জানাল দুই মধ্যস্থতাকারী দেশকে

খবর লাইভ : ইজরায়েলের হামলার জবাব হিসাবে ইরানও ইজরায়েলের দিকে ছুঁড়েছে শতাধিক ব্যালিস্টিক মিসাইল। এর পালটা হিসাবে আবার ইজরায়েল কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরান যদি হামলা চালানো অব্যাহত রাখে, তবে তেহরান পুড়ে যাবে। এক বিবৃতিতে ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাটজ বলেন, “ইরানের শাসক তাদের জনগণকে আটক করে রেখেছে। এর পরিণতিতে তেহরানের বাসিন্দাসহ গোটা ইরানকে চরম মূল্য দিতে হবে, কারণ তারা ইজরায়েলের নাগরিকদের ওপর সরাসরি হামলা চালাচ্ছে।”

এদিকে ইজরায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামবে না ইরান। এমনটাই তারা জানিয়ে দিয়েছে দুই মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে। ইজরায়েল থেকে এখনও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ক্ষেপণাস্ত্রে ছেয়ে গিয়েছে দুই দেশের আকাশ। অনবরত বাজছে সাইরেন।

নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে ইজরায়েলের চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির এবং মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নিয়ার সঙ্গে একটি বৈঠক করেন কাটজ। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে উদ্দেশ্যে করে বলেন, “আয়াতোল্লা ইরানের নাগরিকদের বন্দি করে রেখেছেন। ইজরায়েলের নাগরিকদের উপর এই ধরনের জঙ্গি হামলা চালালে ফল খুব খাপার হবে। তেহরানকে আমরা জ্বালিয়ে দেব।”

ইরানি সেনার ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস’-এর নতুন কমান্ডার জেনারেল আহমেদ ভাহিদি হুঁশিয়ারি দিয়েছেন, যত ক্ষণ প্রয়োজন তত ক্ষণ ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ জারি থাকবে। ইরানি সামরিকবাহিনীরাও জানিয়েছে, স্বল্প জবাবের মধ্যে এই সংঘর্ষ থেমে থাকবে না। ইরানের হামলা অব্যাহত থাকবে এবং ইরানি বাহিনীর এই জবাব হামলাকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে।ইরানের দাবি গত ২৪ ঘণ্টায় তিনটি ইজরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান নিষ্ক্রিয় করা হয়েছে।

ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল। ইরান এই চুক্তিতে সম্মত হয়নি। সেই কারণেই ইজরায়েলের এই হামলা বলে দাবি। আমেরিকাও এই হামলাকে সমর্থন করেছে। হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, ইজরায়েলের জন্য তারা ‘নরকের দুয়ার’ খুলে দেবে। তার পর থেকে টানা সংঘাত চলছে।

এখনও পর্যন্ত ইরানি হামলায় ১০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইজরায়েল। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ইজরায়েলের হামলার কারণে তাদের ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশই সাধারণ নাগরিক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago