ইরানের ১০০ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত তেল আভিভ, ইজরায়েলের সহায়তায় আমেরিকা

খবর লাইভ : ইজরায়েলের আক্রমণের জবাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে দেশটির সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে একযোগে এই হামলা চালানো হয়। আর এই হামলা ঠেকাতে ইজরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার রাতে এই হামলা চালানোর কথা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ট্রু প্রমিস ৩’ নামের এই অভিযান শুরু হয়েছে। ইজরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইরান ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেগুলোর বেশির ভাগ তারা ঠেকিয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, অন্তত দুটি ইজরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় গুলি করে নামানো হয়েছে। তবে এই দাবি এখনো যাচাই করা সম্ভব হয়নি। রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধি বলেছেন ইজরায়েলের হামলায়  সামরিক কর্মকর্তাসহ ৭৮ জন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ৩২০ জন, যাদের বেশির ভাগ বেসামরিক ব্যক্তি।

শুক্রবার রাতে নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এর পরে চুপ করে থাকেনি ইরান। রাতেই পাল্টা আক্রমণ করে ইজরায়েলের রাজধানী তেল আভিভে। ইজরায়েলের সামরিক সূত্রে খবর, তেল আভিভ ও পার্শ্ববর্তী অন্তত সাতটি জায়গায় ডজনখানেক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ইরানের লক্ষ্য ছিল ইজরায়েলের সামরিক ঘাঁটিগুলি। শুক্রবার এই বিস্ফোরণের শব্দ শোনা যায় জেরুজালেম এবং তেল আভিভে।

শুক্রবার ভোরেও তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের দাবি , ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইজরায়েল হামলা চালিয়েছে। ইজরায়েল এই হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে। ইজরায়েলের এই অভিযানে বেশ কয়েকজন  ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ইজরায়েলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। এই হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলামালী রশিদ। হামলায় নিহত হয়েছেন পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেদুন আব্বাসি।

জেরুজালেম এবং তেল আভিভের বিভিন্ন এলাকায় ঘন ঘন সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ওই সব এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে নেতানিয়াহু প্রশাসন। আকাশ ধোঁয়ায় ভরে গিয়েছে। আতঙ্কিত মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago