খবর লাইভ : এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭, বোয়িং ৭৮৭ বিমানগুলির ভারী রক্ষণাবেক্ষণের দায়িত্ব এতকাল ছিল তুরস্কের সংস্থা ‘টার্কিশ টেকনিকের’ কাছে। তবে এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন কয়েক দিন আগে ঘোষণা করেন যে তারা টার্কিশ টেকনিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। তাদের বদলে বিশ্বের অন্যান্য বিশ্বব্যাপী এমআরও সরবরাহকারীদের কাছ থেকে রক্ষণাবেক্ষণ করাবে তারা।
এরপরই আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা। ১৬ জুন থেকে এই সংস্থাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই ঘুরে ফিরে একটি প্রশ্ন সামনে আসছে, বোয়িং ড্রিমলাইনারের বিপর্যয়ের নেপথ্যে কি পাকিস্তানের বন্ধু তুর্কিদের হাত আছে?
এর আগে ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন করেছিল তুরস্ক। প্রথমে ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় ভারতের সন্ত্রাসবিরোধী হামলার নিন্দা জানিয়েছিল তুরস্ক। এমনকী পাকিস্তানে নিজেদের ড্রোনও পাঠিয়েছিল তুরস্ক। তারপরই ভারত সরকার তুরস্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পথে হেঁটেছে। এহেন পরিস্থিতিতে এবার ‘জনসাধারণের আবেগকে’ সম্মান জানিয়ে ‘টার্কিশ টেকনিকের’ সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ নিয়েছে এয়ার ইন্ডিয়া।
গত আট ও নয় মে পাকিস্তান যে ড্রোন দিয়ে ভারতে হামলা করেছে তার মধ্যে বেশ কয়েকটি ড্রোন তুরস্কের। এরপরই কোপ পড়ে সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ওপর। উল্লেখ্য, এই সংস্থা ভারতের নয় বিমান বন্দরে গ্রাউন্ড সার্ভিসের কাজে যুক্ত ছিল। এই নিয়ে সেলেবি অবশ্য আদালতের দ্বারস্থ হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপারেশন সিঁদুরের পরপরই তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেসকে দেওয়া নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। গত ১৫ মে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির (বিসিএএস) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সেলেবির আবেদন করেছিল দিল্লি হাইকোর্টে। সেই মামলার শুনানির সময় সিল করা খামে সিঙ্গল বেঞ্চের হাতে একটি নথি তুলে দিয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেছিলেন, ‘সরকারের কাছে ইনপুট ছিল, এবং এই পরিস্থিতিতে দেশের বিমানবন্দরগুলিতে সেলেবিকে কাজ করতে দেওয়া বিপজ্জনক হবে বলে মনে করা হয়েছিল।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…