বিরাট কোহলির টেস্ট অবসর এখনও মানতে পারছেন না রবি শাস্ত্রী

খবর লাইভ : ‘প্রিয় ছাত্র’ বিরাট কোহলির টেস্ট অবসর এখনও মানতে পারছেন না রবি শাস্ত্রী। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কমেন্ট্রি বক্সে বসেও বিরাটের টেস্ট অবসর নিয়ে আক্ষেপ করতে শোনা গেল প্রাক্তন ভারতীয় কোচকে। কোহলির অবসর নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন শাস্ত্রী। তাঁর ইঙ্গিত, বোর্ড যদি বিষয়টা আরও ভালোভাবে সামলাতো তাহলে হয়তো বিরাট বিদায় আটকানো যেত।

তিনি বলছেন, “বোর্ড পুরো ব্যাপারটাকে আরও ভালোভাবে সামলাতে পারত। ওঁর সঙ্গে আরও কথা বলার প্রয়োজন ছিল।” আসলে বিরাট বরাবরই শাস্ত্রীর খুব প্রিয়পাত্র। তিনি অকপটে বলে দিলেন, “আমার হাতে যদি ক্ষমতা থাকত তা হলে অস্ট্রেলিয়া সফরের পরেই কোহলিকে টেস্ট অধিনায়ক করে দিতাম। সেটা হলে ও আরও কয়েক বছর খেলত।”

রবি শাস্ত্রীর এই মন্তব্য একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে কি সত্যিই ফের টেস্ট অধিনায়কত্ব চেয়েছিলেন কোহলি? অবসরের আগে বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কি সে সুযোগ পাননি ভারতীয় ক্রিকেটের কিং? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, অবসরের আগে নিজের ‘গুরু’, ‘ফিলোজাফার’ এবং ‘গাইড’ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেন বিরাট। অর্থাৎ বিরাট ঠিক কেন অবসর নিয়েছেন সেটা জানা ছিল শাস্ত্রীর। সেকারণেই তাঁর বুধবারের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তাহলে কি কোনও অপ্রাপ্তি বা আক্ষেপ নিয়েই অবসর নিলেন বিরাট? প্রশ্ন উঠছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago