খবর লাইভ : নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির কূটনীতি সফল। তাঁর ফোনেই মন গলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী সপ্তাহে জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডা যাচ্ছেন তিনি। সেখানে সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন।
আগামী সপ্তাহে ১৫ থেকে ১৭ জুন কানাডার কানানাস্কিতে জি-৭ সম্মেলন। তাতে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে গত সপ্তাহে ফোন করেছিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সম্প্রতি ভারত-কানাডার মধ্যে যে টানাপোড়েন চলছে, সেই আবহে কার্নির এই ফোন বেশ তাৎপর্যপূর্ণ। খলিস্তান ইস্যুতে সম্প্রতি দু’দেশের মধ্যে বন্ধুত্বে খানিকটা ফাটল ধরে। সেই আবহেই মোদি জি-৭ সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রণধীর জয়সওয়াল জানান, ”কানাডার প্রধানমন্ত্রী গত সপ্তাহে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী মোদি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখানে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলাদা করে বৈঠকের সম্ভাবনা রয়েছে।”
<span;>কী বিষয় নিয়ে আলোচনা হবে মোদি-কার্নির মধ্যে? রণধীর জয়সওয়াল জানান, ”নানা আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে। এছাড়া দ্বিপাক্ষিক একাধিক বিষয় তো রয়েছেই। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সম্পর্ক ও বাণিজ্যের আরও উন্নতির লক্ষ্যে কথা হবে বলে আশা করছি। এছাড়া সাম্প্রতিক সময় দু’দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনা হতে পারে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…