খবর লাইভ : কান ফাটানো শব্দে হস্টেলের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গিয়েছিলেন সবাই। সম্বিত ফিরলে চারিদিকে দেখেন হাহাকার। জানা গিয়েছে, হস্টেলের ৫ জন ছাত্রের মৃত্যু হয়েছে। বিজে মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া তথা হস্টেলের আবাসিক শুভম গুপ্তা, কপাল জোড়ে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
তিনি বলেন, এদিন দুপুরে আমরা হস্টেলের ভিতরেই ছিলাম। কেউ কেউ মধ্যাহ্নভোজন করছিল। আচমকা একটি বিমান হস্টেলের উপর ভেঙে পড়ে। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরলে চারিদিকে দেখি হাহাকার। গুরুতর আহত অবস্থায় এদিকে ওদিকে পড়েছিলেন অনেক পড়ুয়া। দ্রুত আমরা কয়েকজন উদ্ধারকাজ শুরু করি। দুর্ঘটনার জেরে হস্টেলের একটি বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
প্রসঙ্গত, দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে AI171 বিমান। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ইতিমধ্যেই বিমানের যাত্রী তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…