কলকাতায় ফের একাকী বৃদ্ধা খুন, চাঞ্চল্য শহর জুড়ে

খবর লাইভ : খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধাকে খুনের অভিযোগ। বুধবার মুচিপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। বাইরে থেকে দরজা বন্ধ ছিল বাড়ির। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুনের পর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায় আততায়ী। লুটপাটের পর বৃদ্ধাকে খুন করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ পুলিশ।

তদন্তকারীরা জানান, মুচিপাড়ার সার্পেনটাইন লেনের একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে। বৃদ্ধা বছর ছিয়াত্তরের নমিতা পাল। তিনি বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতেন। বুধবার সন্ধ‌্যায় এলাকার কয়েকজন বাসিন্দা বাইরের জানালা দিয়ে তাঁকে ঘরে পড়ে থাকতে দেখেন। কিন্তু তাঁর বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁদের কাছ থেকে খবর পেয়ে মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দরজার কল ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, ঘরের ভিতর মূল দরজার কাছেই পড়ে রয়েছেন বৃদ্ধা। আলমারি ও ঘরের বিভিন্ন অংশ তছনছ করা হয়েছে। ফলে সোনা বা টাকা অথবা অন‌্য কোনও মূল‌্যবান বস্তু লুটপাট হয়েছে বলে সন্দেহ পুলিশের।

খবর পেয়ে ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দারা। তাঁদের মতে, বাইরে থেকে কেউ এসে দরজা খুলতে বলে। তিনি দরজা খোলার পরই আততায়ী দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। তাঁকে শ্বাসরোধ করে খুন করার পর লুটপাট করে সে। এর পর খুনি বাইরে থেকে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে খুনি কোনওভাবে তাঁর পরিচিত, এমন সম্ভাবনা রয়েছে। আবার এমনও সম্ভব যে, ফেরিওয়ালা সেজে কেউ বাড়ির দরজা খুলতে বলে। তিনি দরজা খোলার পরই তাঁকে খুন করা হয়। পুলিশ কুকুরের সাহায্যে ঘটনাস্থলে গিয়ে খুনির সন্ধান চালান গোয়েন্দারা। এলাকার প্রত্য়েকটি সিসিটিভি ফুটেজের সাহায্যে খুনির খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago