পুলিশকে হুঁশিয়ারি দিয়ে ভবানী ভবন ছাড়লেন শুভেন্দু

খবর লাইভ : রবীন্দ্র নগরের ঘটনার রেশ পৌঁছল কলকাতায়। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগর এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হতেই ভবানী ভবনে ছুটলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রমুখ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধাসেনা নামানো হোক, এই দাবি জানান তাঁরা।

বুধবার দুপুর থেকে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে উত্তেজিত জনতা। আহত হন একাধিক পুলিশকর্মী। শান্ত হওয়ার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। ভাঙচুর চালানো হয়েছে এলাকার একাধিক বাড়ি ও দোকানে।

পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার পর ভবানী ভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করার আবেদন জানান তিনি। কিন্তু ডিজি তাঁর সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ শুভেন্দুর। শুভেন্দু ও অন্যান্য বিধায়করা বেরিয়ে এসে কার্যত বিক্ষোভ দেখান ভবানী ভবন চত্বরে। সঙ্গে ছিলেন সাধু-সন্তরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “পুলিশের কর্মীরা আক্রান্ত হয়েছে। তাই ভদ্রভাবে দেখা করতে এসেছিলাম। বলতে এসেছিলাম, যাতে প্যারামিলিটারি চাওয়া হয়। কিন্তু উনি ঠান্ডা ঘরে বসে আছেন।” এরপর কার্যত হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, “বৃহস্পতিবার বিধানসভায় আর আদালতে দেখা হবে।”

এই ইস্যুতে যে শুভেন্দু আদালতের দ্বারস্থ হবেন, সে কথা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বৃহস্পতিবার সকাল থেকে যে এই ইস্যুতে বিধানসভা উত্তাল হবে, সে কথাও বলে দিয়ে যান শুভেন্দু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago