খবর লাইভ : অপারেশন সিঁদুরের পরে কোণঠাসা পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে যুদ্ধবিরতি করেছিল ভারত। তবে স্পষ্ট বার্তা দিয়েছিল যে, পাকিস্তান সন্ত্রাসবাদের পথে হাঁটলে ফের জবাব দেবে ভারত। অপারেশন সিঁদুরের পরে সর্বদলীয় প্রতিনিধি দলের কূটনৈতিক দৌত্যের সময়েও একই সুর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গলায়। বেলজিয়াম সফরে ভারতের বিদেশমন্ত্রী বললেন, ‘ফের যদি পাকিস্তান উস্কানি দেয়, তাহলে পাকিস্তানের গভীরে ঢুকে আঘাত হানবে ভারত।’
স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। পাকিস্তানের সরকার বা সাধারণ মানুষের সঙ্গে ভারতের কোনও ‘শত্রুতা’ নেই। পহেলগামে জঙ্গি হামলার প্রায় ২ সপ্তাহ পরে অপারেশন সিঁদুর করে ভারত। ওই অভিযানে পাকিস্তানের মাটিতে থাকা অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় সেনা। পাল্টা ভারতের সাধারণ নাগরিকের জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাকিস্তান। তার জবাবে পাকিস্তানের একাধিক এয়ারবেসে আক্রমণ শানায় ভারত। পাকিস্তানের দাবি মেনে যুদ্ধবিরতিতে রাজি হলেও, আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক দৌত্য চালিয়ে যাচ্ছে ভারত। পাকিস্তান কী ভাবে জঙ্গিদের মদত দিচ্ছে এবং ভারতের কী অবস্থান তা স্পষ্ট করতে ৩৩টি দেশে একাধিক সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…