টেক্সাসেও নামল সেনা! ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়েই চলছে আমেরিকায়

খবর লাইভ : গার্ড মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে গত কয়েক দিন ধরে আমেরিকার অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে। শুধু লস অ্যাঞ্জেলেসেই নয়, ক্যালিফর্নিয়ার অন্য শহরগুলিতে, এমনকি অন্য প্রদেশেও ছড়াতে শুরু করেছে বিক্ষোভ। চলতি সপ্তাহে দক্ষিণ টেক্সাসের কিছু জায়গাতেও বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তার আগে টেক্সাসেও মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ড।

মঙ্গলবার বেশি রাতের দিকে (স্থানীয় সময় অনুসারে) অ্যাবট সমাজমাধ্যমে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রদেশের বিভিন্ন জায়গায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। তবে কোন কোন বাহিনী মোতায়েন করা হচ্ছে, তা স্পষ্ট ভাবে উল্লেখ করেননি তিনি। অ্যাবটের বক্তব্য, ‘‘শান্তিপূর্ণ প্রতিবাদ আইনি। কিন্তু কোনও ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি করা বেআইনি। সে ক্ষেত্রে গ্রেফতার করা হতে পারে। টেক্সাসের ন্যাশনাল গার্ড প্রদেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে স্থানীয় পুলিশকে সাহায্যের জন্য সব ধরনের পদক্ষেপ করবে।’’

সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, বুধবার এবং শনিবার দক্ষিণ টেক্সাসের বেশ কিছু সংগঠন আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পারে। তার মধ্যে টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে ‘নো কিংস’ নামে একটি বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা রয়েছে শনিবার। টেক্সাসের ডালাস শহরেও অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখা গিয়েছে। ঠিক এমন একটি সময়ে টেক্সাস শহরেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি নামানো হল সেনাও। এমন কিছু যে হতে পারে, তার আভাস আগেই দিয়েছিলেন টেক্সাসের গভর্নর অ্যাবট।

লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো, আটলান্টা-সহ আমেরিকার বিভিন্ন বড় শহরে অভিবাসন এবং শুল্ক দফতরের বিরুদ্ধে বিক্ষোভ দেখা গিয়েছে। ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে গত কয়েক দিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে নামানো হয়েছে ন্যাশনাল গার্ড। আমেরিকার নৌসেনার মেরিনবাহিনীকেও সাময়িক ভাবে মোতায়েন করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস। বেশ কিছু জায়গায় লুটপাটের অভিযোগও উঠে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের স্পর্শকাতর কিছু অঞ্চলে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago