খবর লাইভ : বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা আগেই ঘোষণা করেছিল কর্নাটক সরকার। এই কমিটির মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি জন মাইকেল কুনহা। ৪ জুন বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার তদন্তের তত্ত্বাবধান করবেন তিনি। যে বা যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের চিহ্নিত করার কথা বলেন তিনি।
গত ৫ জুন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এক সদস্যের কমিশন গঠনের কথা ঘোষণা করেছিলেন। ৩০ দিনের মধ্যে এই কমিশন তার রিপোর্ট জমা দেবে। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির জয়ের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে এই কমিশন। পাশাপাশি কমিশনের তদন্তে সমস্ত সাহায্য করতে হবে পুলিশকে, দেওয়া হয়েছে সেই নির্দেশও।
উল্লেখ্য, আরসিবি-র আইপিএল কাপ জয়ের সেলিব্রেশনে অংশ নিতে গিয়ে কার ভুলে ঝরে গেল ১১টি প্রাণ, তা নিয়ে চলছে তদন্ত। ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন সিদ্দারামাইয়ার সরকার। এ ঘটনার জেরে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। বিজেপির একাধিক নেতা তাঁদের পদত্যাগের দাবিও করেছেন। শনিবার সরকারি ভাবে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে CID-কে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…