খবর লাইভ : এবার খাস কলকাতায় মাওবাদী সংগঠনের নাম করে এক সোনার দোকানের মালিকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা চেয়ে চিঠি। প্রেরক চিঠিতে নিজের নামও জানিয়েছেন। কাকে ওই ৫০ লক্ষ টাকা দিতে হবে, চিঠিতে তার নাম ও ঠিকানাও জানানো হয়েছে। চিঠি পেয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণব্যবসায়ী। চিঠিটি আদৌ মাওবাদীদের তরফে পাঠানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওল্ড চিনা বাজার স্ট্রিটের ওই সোনার দোকানের মালিককে কয়েকদিন আগে চিঠিটি পাঠানো হয়েছে। সমীর মণ্ডল নামে একজন চিঠিটি লিখেছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, মাওবাদী তহবিলের শক্তিবৃদ্ধির জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেজন্য ওই সোনার দোকানের মালিককে মাওবাদী তহবিলে ৫০ লক্ষ টাকা দান করার কথা বলা হয়।
টাকা কার কাছে পৌঁছে দিতে হবে, সেকথাও জানানো হয়েছে চিঠিতে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার গুপীকান্ত বন্দ্যোপাধ্যায় ওরফে মকুল নামে একজনের কাছে টাকা পৌঁছে দিতে বলা হয়। টাকা না দিলে তাঁরা ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। একইসঙ্গে সোনার দোকানের মালিককে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে বলা হয়, পুলিশের কাছে গেলেও কিছু হবে না। পুলিশ তাঁদের কিছু করতে পারবে না। পুলিশের কোনও সাহস নেই।
চিঠিটি পাওয়ার পর বড়বাজার থানায় অভিযোগ জানান ওই সোনার দোকানের মালিক। তবে চিঠিটি আদৌ মাওবাদী সংগঠনের তরফে লেখা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। লেখা দেখে চিঠিটি আদৌ মাওবাদীদের কি না, তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…