পদপিষ্টের ঘটনায় কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : পদপিষ্টের ঘটনায় কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। শুক্রবার এমনই নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট। তবে একই সঙ্গে আদালতের নির্দেশ, তদন্তে সহযোগিতা করতে হবে অ্যাসোসিয়েশনের কর্তাদের।
অন্য দিকে, ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিবকে বরখাস্ত করেছে কর্নাটক সরকার। তিনিই ধুমধাম করে RCB-এর জয়ের উদযাপন অনুষ্ঠান করার জন্য পুলিশ কমিশনারকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
১৮ বছর পর প্রথমবার IPL ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে চলছিল সেলিব্রেশন। হাজির হয়েছিলেন কোহলিরা। নাচ-গানে খামতি ছিল না কোনও। চিন্নাস্বামী ছোট স্টেডিয়াম। মেরেকেটে ৩৫ হাজার দর্শকের জায়গা হয়। সেখানে চলে এসেছিলেন কয়েক লাখ সমর্থক।
এত ভিড় হতে পারে ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেনি প্রশাসন। তারা তৈরিও ছিল না। চরম বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। জখম হন ৫৬ জন। এর দায় চাপানো হয় ৩টি সংগঠনের উপর। RCB ফ্র্যাঞ্চাইজি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেইনমেন্টের ঘাড়ে দোষ পড়ে।
এই ৩ সংগঠনের বিরুদ্ধেই কাবন পার্ক থানায় FIR দায়ের করা হয়েছে। দায়ের হয়েছ ‘অপরাধমূলক অবহেলার’ অভিযোগ। সঙ্গে ন্যায় সংহিতার আরও ধারাও যোগ করা হয়েছে।
পদপিষ্টের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে বৃহস্পতিবারই মামলা করেছিল কর্নাটক হাইকোর্ট। এ দিন তার শুনানিতে বিচারপতি এসআর কৃষ্ণকুমার বলেন, ‘পরবর্তী শুনানি পর্যন্ত কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তাদের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।’
তবে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। দায় চাপিয়েছে রাজ্য সরকার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইভেন্ট আয়োজকদের উপর।

অন্য দিকে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার রাজনৈতিক সচিব কে গোবিন্দরাজকে বরখাস্ত করেছে কর্নাটক সরকার। বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগের প্রধান হেমন্ত নিম্বলকরকেও। সূত্রের খবর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেলিব্রেশনের অনুমতি দিতে রাজি ছিলেন না পুলিশ কমিশনার। অভিযোগ, গোবিন্দরাজই তাঁকে জোর করেছিলেন। তাঁর কথাতেই চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি।

প্রসঙ্গত, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পুলিশ কমিশনার বি দয়ানন্দকে সাসপেন্ড করা হয়েছে। এ দিন RCB-এর মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি DNA-এর সুনীল ম্যাথিউ-সহ এখনও পর্যন্ত এই মামলায় মোট চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago