যমুনা নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের ছয় কিশোরীর

খবর লাইভ : স্নান করতে গিয়ে নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো ছয় কিশোরীর। প্রবল গরম থেকে বাঁচতে যমুনা নদীতে নেমে স্নান করছিল ৬ কিশোরী। স্নান করার সময়েই ফোনে ভিডিয়ো তুলছিল তারা। সেভাবেই ধীরে ধীরে যমুনার গভীর চলে যায় তারা। তখনই স্রোতের টানে তারা ডুবে যায় নদীতে। মঙ্গলবার উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই ৬ কিশোরী একটি গ্রামের একই পরিবারের সদস্য।

পুলিশ জানিয়েছে, চাষের কাজের পরে স্নান করতে গিয়েছিল তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীতে নেমে স্নান করতে করতেই খেলছিল তারা। ফোনে ভিডিয়োও তুলছিল। সেই ফাঁকেই কখন নদীর গভীরে নেমে গিয়েছে, সেটা তারা বুঝতে পারেনি, এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। সংবাদমাধ্যম সূত্রের খবর, চার কিশোরী ডুবে গিয়েছিল। ২ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়না-তদন্তে দেখা গিয়েছে, ৬ কিশোরীই জলে ডোবার কারণেই মারা গিয়েছে।

একই পরিবারের ৬ কিশোরীর মৃত্যুর ঘটনায় শোকে পাথর গোটা গ্রাম। হাসপাতালের সামনে ভেঙে পড়েছিল গোটা গ্রাম। শোকগ্রস্ত পরিবারটির পাশে থাকার বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago