দিল্লি আইআইটি-র পড়ুয়ার রহস্যমৃত্যু, জল্পনা তুঙ্গে

খবর লাইভ : ফের আইআইটি-র এক ছাত্রের রহস্যমৃত্যু। এ বার দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দেহ উদ্ধার হস্টেলের ঘর থেকে। পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়ার দেহে বাইরে থেকে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বায়ো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে মঙ্গলবার থেকেই ক্যাম্পাসে দেখা যাচ্ছিল না। সহপাঠীরা জানিয়েছেন, সোমবার রাতে শেষ দেখা গিয়েছিল ওই পড়ুয়াকে।

হস্টেলের ক্যান্টিনে ডিনার খেতে গিয়েছিলেন ওই পড়ুয়া। মঙ্গলবার সারাদিন দেখা না মেলায় সন্দেহ হয় বন্ধুদের। বুধবার দুপুরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। বারবার দরজা ধাক্কা দিলেও তাঁর কোনও সাড়া মেলেনি। পুলিশ, দমকল বিভাগের কর্মীরা দরজা ভেঙে পড়ুয়ার দেহ উদ্ধার করে। আইআইটি-র ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পড়ুয়ার শরীরে কোনও বাহ্যিক আঘাত পাওয়া যায়নি। তবে রুমের মেঝেতে বমি ছিল। পড়ুয়ার শরীর আগে থেকেই অসুস্থ ছিল বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না। পড়ুয়ার রুমে ফরেনসিক টিম গিয়েছে। সহপাঠীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। পড়ুয়া কোনও মানসিক চাপে ছিল কি না সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, আইআইটি খড়্গপুরেও গত প্রায় পাঁচ মাসে ৩ জন মেধাবী পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। মে মাসের শুরুতেও মহম্মদ আসিফ কামার নামে এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। আইআইটি কর্তৃপক্ষের তরফে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago