খবর লাইভ : অস্বস্তিকর গরমের পর মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে কলকাতায়ও। যার ফলে বুধবার সকালে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা কমে গিয়েছে। ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি পেয়ে স্বস্তিতে শহরবাসীও। বুধবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভ্যাপসা গরমের সঙ্গেই পাল্লা দিয়ে চলবে দুর্যোগ। বৃহস্পতিবার পর্যন্ত এমনই চলবে।
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। রাতে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি কমে গিয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা। খানিক রোদের মুখ দেখা গেলেও সন্ধ্যার পর থেকেই শহরে ঝড়বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
বুধবার কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় তাপপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও অস্বস্তিকর গরম থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃহস্পতিবারও ঝড়বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বাকি জেলায় ঝড়ের প্রকোপ কম থাকলেও সব জেলাতেই কমবেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, বুধবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে। জলপাইগুড়িতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। ওই দুই জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিঙে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…