ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকতে আমেরিকায় পাকিস্তানের বিশেষ প্রতিনিধিদল

খবর লাইভ : ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকতে আমেরিকায় পৌঁছোল পাকিস্তানের বিশেষ প্রতিনিধিদল। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যদেশের (আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চিন) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওই প্রতিনিধিদলের সদস্যদের। এই দলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন দুই বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারি এবং হিনা রব্বানি খার। রয়েছেন প্রাক্তন দুই বিদেশসচিব, আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন দুই রাষ্ট্রদূত এবং প্রাদেশিক সরকারের এক মন্ত্রীও।

মঙ্গলবার রুবিয়োর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। বৈঠকে ভারত-পাক সাম্প্রতিক সংঘাত এবং‌ নয়াদিল্লির ‘একপাক্ষিক দাবি’র পাল্টা ‘সত্য’ তুলে ধরা হবে বলে দাবি করেছে ইসলামাবাদ। এই প্রসঙ্গে এক পাক কূটনীতিক সে দেশের সংবাদমাধ্যম ‘ডন’-কে বলেছেন, “এটা কেবল সীমান্ত সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই। বাস্তব পরিস্থিতি তুলে ধরতে আন্তর্জাতিক ভাষ্য তৈরি করতেই এই উদ্যোগ।” পাক প্রতিনিধিদলের এক সদস্যের কথায়, “প্ররোচনা সত্ত্বেও আমরা পরিণতমনস্কতার সঙ্গে জবাব দিয়েছি। আমরা এই সত্যিটা জানাতেই এখানে এসেছি, স্লোগান দিতে নয়।”

কয়েক দিন আগেই আমেরিকায় গিয়েছিল থারুরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি। আমেরিকা সফরে তারুর ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করেন। মনে করিয়ে দেন যে, তিনি শাসকদলের নন, বিরোধী দলের সদস্য। কিন্তু তা সত্ত্বেও মনে করেন, পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার সময় এসেছে। বলেন, “ও দেশে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল থেকেই গিয়েছে। তাই কড়া আঘাত জরুরি ছিল।”

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। কেন্দ্রের তরফে জানানো হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বার্তা দিতে বিভিন্ন দেশে যাবে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল।

আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবলকে এই বিষয়ে উদ্যোগী হতে বলেন। সমাজমাধ্যমে বিলাবল লিখেছিলেন, “আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের পরিস্থিতি এবং শান্তির বার্তা পৌঁছে দিতে যাবে এই প্রতিনিধিদল। এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের সেবা করতে আমি বদ্ধপরিকর।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago