নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে মুর্শিদাবাদের ফরাক্কা

খবর লাইভ : নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে মুর্শিদাবাদের ফরাক্কা। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী। ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি ১ ও ২ ব্লক নিয়ে গঠন করা হতে চলেছে ফরাক্কা মহকুমা। আর নতুন এই মহকুমার প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির প্রস্তাবে এ দিন অনুমোদন দেয় মন্ত্রিসভা। পাশাপাশি পূর্ত,স্বাস্থ্য, স্বরাষ্ট্র, অর্থ, আইন এবং পুরদপ্তর মিলিয়ে ৪৪৮টি পদ সৃষ্টির জন্য এ দিন অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

জানা গিয়েছে, জনসংখ্যা এবং ভৌগলিক এলাকা অনেক বড় হওয়ার কারণে জঙ্গিপুর মহকুমা প্রশাসনের উপরে অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছিল। সঙ্গে ওই সব এলাকার মানুষকেও পরিষেবা পেতে অনেকটা পথ যেতে হতো। আর সেই পরিস্থিতিতে প্রশাসনের কাজে সুবিধা করতে এই পৃথক মহকুমা তৈরির সিদ্ধান্ত বলে সূত্রের খবর। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে একটি প্রশাসনিক বৈঠকে এই নতুন মহকুমা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদ জেলায় এত দিন পাঁচটি মহকুমা ছিল— বহরমপুর, কান্দি, লালবাগ, ডোমকল ও জঙ্গিপুর।
সামশেরগঞ্জে মহকুমা কার্যালয় গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।এতে ফরাক্কা ও সুতি এলাকার মানুষের সুবিধে হবে বলে মনে করছেন স্থানীয়রা। ফরাক্কা থেকে জঙ্গিপুরের দূরত্ব প্রায় ৫৫-৬০ কিমি। এখন সামশেরগঞ্জে মহকুমা কার্যালয় গড়ে তোলা হলে মাত্র ১৫ কিমি পথ পেরোতে হবে ফরাক্কাবাসীকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago