কলকাতার ইসকনের রথযাত্রায় এবার রথ গড়াবে সুখোই যুদ্ধবিমানের চাকায়

খবর লাইভ : কাঠের রথ। তাতে বিরাজমান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর সেই রথেই সুখোই যুদ্ধবিমানের চাকা! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কলকাতার ইসকনের রথযাত্রায় এবার দেখা যাবে এই দৃশ্য।<span;>

সুখোই রাশিয়ান যুদ্ধবিমান। এই বিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। সমর বিশেষজ্ঞরা সুখোই এসইউ ৩০-কে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ডও বলে থাকেন। সেই বিমানের চাকাই লাগানো হয়েছে জগন্নাথদেবের রথে।

ইসকনের রথে এতদিন বোয়িং বিমানের চাকা থাকত। এবার সুখোই যুদ্ধবিমানের লাগানো হচ্ছে, জানালেন ইসকনের মুখপাত্র রাধারমণ দাস। তিনি বলেন, ‘এতদিন বোয়িং B-747 ‘জাম্বো জেট’ বিমানের টায়ার লাগানো হতো। কিন্ত এই বিমান উঠে যাওয়ায় মুশকিলে পড়ি আমরা। বাজারে টাওয়ার পাওয়া যায় না।’

তখন খোঁজ পড়ে আর কোন বিমানের টায়ার বোয়িংয়ের মতো। খুঁজতে খুঁজতে জানা গেল সুখোইয়ের কথা। বোয়িং টায়ারের প্রায় সমান। ৪ ফুট ব্যস। বোয়িংয়ের মাপের খুব কাছাকাছি।

এরপরই MRF-এর কাছে যায় ইস্কন। সুখোই SU-30MKI বিমানের মূল হুইল ও নোজ হুইল টায়ার MRF-এই তৈরি করে। কিন্তু যখন বলা হয়, জগন্নাথদেবের রথের জন্য টায়ার বানিয়ে দিতে হবে, তারা তো অবাক। শেষে MRF কর্তৃপক্ষকে পুরো বিষয়টা খুলে বলে কলকাতা ইসকন।

রাধারমণ দাস বলছেন, ‘প্রথমে ওরা বিশ্বাসই করতে পারেনি। সব বলার পর, ওদের সিনিয়র অফিসাররা কলকাতায় আসেন। রথ দেখে, মাপজোক নিয়ে যান।’ কয়েকদিন আগেই ডেলিভারি হয়েছে। ৪টি সুখোই টায়ার পাঠিয়েছে MRF। প্রতিটার ওজন ১১০ কেজি।

জগন্নাথদেবের রথে সুখোইয়ের চাকা লাগানোও হয়ে গিয়েছে। এখন চলছে ট্রায়াল রান। সুখোই যুদ্ধবিমানের গতি ঘণ্টায় ২৮০ কিলোমিটার। কলকাতার রাজপথ ধরে জগন্নাথদেবের রথ অবশ্য যাবে ১.৪ কিলোমিটার গতিতে।

জগন্নাথদেবের রথে সুখোই যুদ্ধবিমানের চাকা লাগানোর খবর শুনে চমকে গিয়েছেন অনেকেই। কেউ কেউ বলছেন, এ বছর ইসকনের রথ দেখতে যেতেই হবে। রথ দেখা হবে, সঙ্গে কলা বেচাও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago