খবর লাইভ : কলকাতায় বিজেপির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের কর্মীদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “মমতাজির সিঁদুরের অপমানের জবাব আগামী নির্বাচনে দিতে হবে।” এছাড়া, নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন, “যারা নোটিস পেয়েছেন, তাঁরা সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় আবেদন করুন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।” শাহ আরও বলেন, “মমতাদিদি ওয়াকফ আইনের বিরোধিতা করে কার পক্ষ নিচ্ছেন?” তিনি বলেন, ২০২৬ সালের পর মমতাদিদি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। অমিত শাহের এই বক্তব্যগুলি বিজেপির রাজ্য নেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং আগামী নির্বাচনের প্রস্তুতিতে দলের মনোবল বাড়াতে সাহায্য করবে।
শাহ বলেন, “চার দিন আগে শান্তনু ঠাকুর আমার কাছে এসেছিলেন। তিনি বলেন, সব হিন্দু শরণার্থীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নোটিস দেওয়া হচ্ছে। আমি শান্তনুজিকে বলেছি, ভয় পাবেন না। যাঁরা নোটিস পাবেন, সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় আবেদন করান। তাঁদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা আমি করব। মমতাজির নোটিসে কারও ভয় পাওয়ার কারণ নেই। শরণার্থী ভাইয়েরা যাতে ভোটদানের অধিকার পান, সেই জন্যই মোদীজি সিএএ আইন এনেছেন।”
অমিত শাহ বলেন, “মমতাদিদি ওয়াকফ আইনের বিরোধিতা করে কার পক্ষ নিচ্ছেন? পুরো বাংলা চাইছে ওয়াকফ ভাল ভাবে চলুক, পারদর্শিতা আসুক, নির্দোষদের জমি যাতে দখল না-হয়ে যায়, সরকারি জমি যাতে অধিগ্রহণ না-হয়। কিন্তু মমতাদিদি এর বিরোধিতা করছেন। ২০২৬ সাল পর্যন্ত যত বিরোধিতা করার করুন, তার পরে আর মুখ্যমন্ত্রীই থাকবেন না।”
শাহ বলেন, “মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আরজি কর মেডিক্যাল কলেজের মতো ঘটনা ঘটে যায়। সন্দেশখালিতে গরিব মায়ের উপর অত্যাচার হয়। তিনি নিজের ভোটব্যাঙ্ক নিয়ে বসে থাকছেন। আমি জানতে চাই, সন্দেশখালির মূল অভিযুক্ত কোন দলের ছিলেন? আরজি করের অভিযুক্ত কোন দলের সঙ্গে যুক্ত?”
বাংলায় বিজেপির সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে অমিত শাহ বলেন, “২০১৭ সালের ভোটের পর আমরা প্রস্তুতি নিই। ২০১৯ সালের লোকসভা ভোটে আমরা সাফল্য পাই। ২০২১ সালের বিধানসভা ভোটে ৭৭টি আসন জিতি। ২০২৪ সালের লোকসভা ভোটে ৯৭টি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি এগিয়ে ছিল।” দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আর একটুই বাকি আছে! আপনারা ৪০ শতাংশ (ভোট) পেরিয়ে গিয়েছেন। আর চার-পাঁচ শতাংশ এগোতে হবে। আগামী নির্বাচনে আমাদের সরকার গঠন হবে। ২০১৭ সালে আমি বিজেপির সভাপতি থাকাকালীন বলেছিলাম, এখানে বিজেপির সরকার গঠিত হবে। আজ সেই দিন এগিয়ে এসেছে। ২০২৬ সাল পর্যন্ত দিন-রাত এক করে বাংলার প্রত্যেক ভোটারের কাছে যান। বিজেপি এবং নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে যান তাঁদের কাছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…