সরাসরি গণহত্যার নির্দেশ হাসিনার, আন্তর্জাতিক আদালতে তথ্য পেশ আইনজীবীর

খবর লাইভ : আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার প্রক্রিয়ার শুরু থেকেই কার্যত কোণঠাসা অবস্থা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুনানিতে হাসিনার একের পর এক নেতিবাচক সিদ্ধান্ত, পদক্ষেপের কথা তুলে ধরছেন সরকারি আইনজীবী তাজুল ইসলাম। এই প্রথম এ ধরনের কোনও শুনানির লাইভ সম্প্রচার চলছে। রবিবার সেই শুনানিতেই চিফ প্রসিকিউটরের বক্তব্য, ”তদন্ত রিপোর্ট অনুযায়ী, আগস্টে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা তাঁর দলের সদস্য, পুলিশকে সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। সম্পূর্ণ পরিকল্পনা করে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল।” শুনানির লাইভে প্রমাণ স্বরূপ এর ভিডিও পেশ করা হয়। এছাড়া বিভিন্ন এজেন্সির সঙ্গে গোপনে যোগাযোগের প্রমাণও পেশ করা হয়।

রবিবার দুপুর ১২টা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি। তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেখানে হাসিনার বিরুদ্ধে একের পর এক অপরাধের তথ্য পেশ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে, সরকারের শীর্ষপদের থাকায় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন শেখ হাসিনা। কোটা বিরোধী ছাত্র আন্দোলন দমনে পুলিশ ও সরকারের সমস্ত স্তরে আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন এজেন্সিকে তাঁর দেওয়ার নির্দেশের কথোপকথন প্রমাণ হিসেবে পেশ করা হয়। সরকারি আইনজীবীর দাবি, এসব তথ্য-প্রমাণ থেকেই স্পষ্ট, গত আগস্টে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের ‘মাথা’ সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীই।

শুধু শেখ হাসিনাই নয়, এদিন তাঁর সরকারে থাকা আরও দুই মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ চলছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাঁরা সকলেই পরিকল্পনা করে গণহত্যায় জড়িত বলে অভিযোগ। রাষ্ট্রসংঘের হিসেব বলছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের সংস্কার বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মৃত্যু হয় অন্তত ১৫০০ জনের। ২৫ হাজারের বেশি আহত হয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago