খবর লাইভ : আবার বন্যা পরিস্থিতি উত্তর সিকিমে। শুক্রবার রাতভর বৃষ্টিতে প্লাবিত তিস্তা। ধসের কবলে একের পর এক এলাকা। এই পরিস্থিতিতে উত্তর সিকিমের জন্য নির্দেশিকা জারি করল সরকার। বিশেষ সতর্কতা জারি হয়েছে উত্তর সিকিমে যাতায়াতে। একই সঙ্গে শনিবার থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, উত্তর সিকিমের বিভিন্ন জায়গা ধসের কবলে পড়েছে। বেশ কয়েক’টি গুরুত্বপূর্ণ রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন। টুং চেকপোস্টের কাছে ধস নামার ফলে সেখানকার রাস্তা বন্ধ। অতি ভারী বৃষ্টিতে সিকিমের সাত মাইলের নামচি জেলার লেগশিপ ও কিউজিংয়ের মাঝে ধস নেমেছিল। সেখানে একটি তেলবোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বৃষ্টির জন্য উত্তর সিকিমের ফিদাং গ্রাম প্রায় বন্যা কবলিত। তিস্তার নিম্নস্তরে জল ক্রমশ বাড়ছে।
সিকিম সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, উত্তর সিকিমের মঙ্গন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত দফতরকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তা প্লাবিত হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ডিকচু, সিংথামের মতো এলাকা। তিস্তা সংলগ্ন বাসিন্দাদের জন্য জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর। তিস্তা সংলগ্ন এলাকা থেকে তাদের অন্যত্র সরিয়ে আনার জন্য সমস্ত দফতরকে সতর্ক করছে সিকিম সরকার। অন্য দিকে, তিস্তার ‘ভয়ঙ্কর’ পরিস্থিতির কারণে ব্যাঘাত ঘটছে নিখোঁজ পর্যটকদের উদ্ধারকাজে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…