ভোপালের সভা থেকে পাকিস্তানকে ফের হুঁশিয়ারি মোদির

খবর লাইভ : মধ্যপ্রদেশের ভোপালের জনসভা থেকে আবার পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, পাকিস্তান গুলি চালালে ভারত ছুড়বে কামানোর গোলা। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা ভারতের ঐতিহ্য, সংস্কৃতির পাশাপাশি নারীশক্তিকে ‘চ্যালেঞ্জ’ করেছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নারীশক্তিকে ‘চ্যালেঞ্জ’ করতে গিয়ে সন্ত্রাসবাদীরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। সিঁদুর হয়ে উঠেছে বীরত্বের প্রতীক।

রানি অহল্যাবাঈ হোলকারের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোপালের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন। জানান, ‘অপারেশন সিঁদুর’ ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল অভিযান। মোদি বলেছেন, ‘‘পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা তো শুধু রক্ত ঝরায়নি, ওরা আমাদের সংস্কৃতিকে আঘাত করেছে। আমাদের সমাজকে ভাগ করে দিতে চেয়েছে। ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছে সন্ত্রাসবাদীরা। আর সেই চ্যালেঞ্জ ওদেরই ধ্বংস ডেকে এনেছে। পাকিস্তানের কয়েকশো কিলোমিটার ভিতরে গিয়ে ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অপারেশন সিঁদুর ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল অভিযান। সিঁদুর এখন হয়ে উঠেছে বীরত্বের প্রতীক।’’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। পাকিস্তানে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। প্রত্যাঘাতের সেই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এর পর টানা চার দিন পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ চলে। গত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। সংঘর্ষ পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তের জনসভায় ‘সিঁদুর’ অভিযানের প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী। বার বার চড়া সুরে আক্রমণ করেছেন পাকিস্তানকে। ভোপালের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হল না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago