খবর লাইভ : বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সম্প্রতি একটি ভাইরাল অডিও ক্লিপের জেরে আলোচনায় এসেছেন।অডিওতে বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি ও গালিগালাজ করতে শোনা যায় তাঁকে, যা রাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি করে। এই ঘটনায় অনুব্রত মণ্ডল শুক্রবার দুপুরে একটি চিঠি লিখে পুলিশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
কিন্তু শুধুমাত্র ক্ষমাপ্রার্থনা করেই কি ঘটনাটা ধামাচাপা দেওয়া সম্ভব। গরু ও কয়লা পাচার চক্রে যিনি কিছুদিন আগে জেল থেকে জামিন পেয়েছেন, তার ফের এমন আচরণের পর, কেন তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল না সেই প্রশ্ন কিন্তু উঠছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, “আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি দুঃখিত।” তিনি আরও জানান, “আমি নানা রকম ওষুধ খাই। শুনলাম, আমাদের এক তৃণমূল কর্মীর ছেলেকে পুলিশ মারধর করেছে। নিরীহ ছেলে। ওটা শুনেই আমার মাথা গরম হয়ে গিয়েছিল। ওই পুলিশও আমাকে খারাপ কথা বলেছে।”
তবে, তিনি সন্দেহ প্রকাশ করেন যে এই অডিও ক্লিপটি একটি চক্রান্ত হতে পারে। তিনি প্রশ্ন তোলেন, “বোলপুর, সিউড়ি, রামপুরহাটে মানুষের বিশাল মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কী করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দের ফুটেজ পেল? কে দিল?”
এদিকে, বোলপুর থানার আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, মিস্টার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল। দলের নির্দেশের পরেই তিনি এই চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেন। এই ঘটনাটি রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে, এবং অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…