দেশ কারও একার নয়, দেশ আমাদের সবার: মোদির জবাবে পাল্টা মমতা

খবর লাইভ : আজ, ২৯ মে ২০২৫, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের তীব্র জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি আলিপুরদুয়ারে এক জনসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সিঁদুরকে সম্মান করি। মহিলারা তাঁর স্বামীর থেকে সিঁদুর পরেন। আপনি সেই সিঁদুরকে অসম্মান করছেন। আপনি সকলের স্বামী নন। নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না কেন? অত্যন্ত দুঃখের সঙ্গে এ কথা বলতে হচ্ছে।”

মমতা বলেন, “বাংলা আপনার (কেন্দ্রের) কাছে এক লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পায়। আগে সেই টাকা দিন, তার পর কথা বলুন।”

মমতা মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। আজ বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন। আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুৎসা রটাতে, ষড়যন্ত্র করতে। মনিপুরে গেলেন না কেন? আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল।”

মমতা আরও বলেন, “১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।”

এই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপের সমালোচনা করেন এবং রাজ্যের পাওনা দ্রুত মেটানোর দাবি জানান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago