প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিকিম সফর খারাপ আবহাওয়ার কারণে বাতিল

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিকিম সফর খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর, সিকিমের উদ্দেশে হেলিকপ্টারে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু আকাশ মেঘলা থাকায় উড়ান সম্ভব হয়নি। এরপর সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, সিকিমের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

সিকিমের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর সফরটি ছিল গুরুত্বপূর্ণ। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পরিকল্পনা ছিল, যার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচনও অন্তর্ভুক্ত ছিল। এই সব অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এদিকে, বৃহস্পতিবার বেলা ১০টার দিকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। প্রথমে, প্রশাসনিক মঞ্চ থেকে দুটি জেলায় নগর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে আড়াই লক্ষ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। প্রকল্পের মোট খরচ ১০১০ কোটি টাকা। এছাড়া, ওই প্রকল্পের অধীনে শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। দুই জেলায় ১৯টি সিএনজি স্টেশনও তৈরি করা হবে, যাতে সিএনজি চালিত যানবাহনে জ্বালানি ভরার সমস্যা কমে।

বিকেল ৩টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক মঞ্চের অদূরে রাজনৈতিক সভার মঞ্চে উঠবেন প্রধানমন্ত্রী। জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago