খবর লাইভ : ইলন মাস্ক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, বুধবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছেন। মাস্কের মতে, তাঁর নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। তবে, তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক মতবিরোধ ও রাজনৈতিক অস্থিরতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে মাস্ককে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এই পদে তিনি ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (DOGE) চালাতেন, যা মূলত সরকারি ব্যয় কমানোর উদ্দেশ্যে গঠিত হয়েছিল। এই দফতরটি বিভিন্ন সরকারি সংস্থার বাজেট কাটছাঁট, কর্মী ছাঁটাই ও অপ্রয়োজনীয় খরচ বন্ধের মাধ্যমে প্রায় ১ ট্রিলিয়ন ডলার সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল ।
তবে, সম্প্রতি ট্রাম্প একটি ‘বড় ও সুন্দর’ বিল পাস করেন, যা মাস্কের সাশ্রয়ী নীতির সঙ্গে বেমানান বলে মনে হয়। মাস্ক এই বিলের সমালোচনা করে বলেন, এটি রাজকোষ ঘাটতি বাড়াবে ও তাঁর দফতরের কাজকে ব্যাহত করবে। এই মতবিরোধের পরেই মাস্ক প্রশাসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ।
পদত্যাগের পরেও মাস্ক ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, “অপ্রয়োজনীয় খরচ কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই।” তিনি আরও জানিয়েছেন, DOGE-এর লক্ষ্য পূরণে তিনি এক বা দুই দিন করে সহায়তা অব্যাহত রাখবেন ।
মাস্কের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ তাঁর নেতৃত্বে DOGE বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছিল। তবে, এটি প্রশাসনের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও নীতিগত মতবিরোধেরও প্রতিফলন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…