খবর লাইভ : নিম্নচাপের জেরে উত্তাল দিঘা সমুদ্র। বুধবার দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। তাঁকে উদ্ধার করলেন নুলিয়ারা। দুপুর সাড়ে তিনটে নাগাদ দিঘার সিহকগোলা ঘাটে ঘটনাটি ঘটে। বুধবার দুপুরে ভাটার সময়ে পরিবারের সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমেছিল অনুরূপ শিকদার (২২)। সেই সময়ে ঘটনাটি ঘটে। নুলিয়ারা তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
মঙ্গলবারই সোনারপুরের ওই যুবক পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা ও অমাবস্যার ভরা কোটালে জল বেড়ে যাওয়ায় সকাল থেকেই সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তবে বেলা বাড়তেই সমুদ্রে ভাটা পড়লে পর্যটকরা নামতে শুরু করেন। সেই সময়ে অনুরূপও স্নান করতে নেমেছিলেন।
জানা গিয়েছে, তিনি সমুদ্রের অনেক গভীরে চলে গিয়েছিলেন। সেই সময়েই তিনি তলিয়ে যান। তাঁকে দেখতে পেয়ে কর্মরত নুলিয়া মিলন দাস ও রতন দাস সমুদ্রে ঝাঁপ দেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায় সর্তকতা বাড়চ্ছে প্রশাসন। মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতেও নিষেধ করা হয়েছিল। তারপরেও নজরদারি এড়িয়ে সৈকতের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সমুদ্রে নেমেছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…