বাবার বন্ধুর বিরুদ্ধে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শোরগোল জলপাইগুড়িতে

খবর লাইভ : বাবার বন্ধুর বিরুদ্ধে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শোরগোল জলপাইগুড়ির ভক্তিনগরে। অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে জঙ্গলে এবং পরে ট্রেনের ফাঁকা কামরায় যৌন নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে পুলিশ।

‘নির্যাতিতা’-র পরিবারের দাবি, অভিযুক্ত তাদের পরিচিত। ‘নির্যাতিতা’র বাবার বন্ধু তিনি। অভিযোগ, সোমবার দুপুরে অভিযুক্ত বন্ধুর বাড়িতে যান। তখন বাড়িতে কেবল ছিল বন্ধুর কন্যা। মেয়েটিকে তার মায়ের কাছে নিয়ে যাবে বলে তাকে নিয়ে বাড়ি থেকে বার হন প্রৌঢ়। প্রথমে টোটো ভাড়া করে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় যান তাঁরা।
পুলিশের কাছে ‘নির্যাতিতা’র মা জানান, প্রথমে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় তাঁর মেয়েকে। পরে গামছা দিয়ে নাবালিকার মুখ এবং দুই হাত বেঁধে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ফাঁকা কামরায় তোলা হয়। সেখানে ধর্ষণ করা হয় মেয়েটিকে। ঘটনাটি ঘটে দুপুরে।

মেয়েটির উপরে নির্যাতন করে কামরার মধ্যে তাকে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিকেলে কোনও রকমে বাড়ি ফেরে ১৪ বছরের মেয়েটি। রাস্তায় তাকে ওই ভাবে হাঁটতে দেখে পরিচিত কয়েক জন বাড়িতে পৌঁছে দেয়। বাড়ির লোকজনকে সব কথা বলার পরে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতেই জিআরপি থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago