খবর লাইভ : ফের স্বাস্থ্যভবনে হুমকি ইমেল। ভবনে রাখা বোমায় বিকেল পাঁচটা নাগাদ বিস্ফোরণ ঘটবে বলে ইমেলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর পাওয়ার পরই স্বাস্থ্যভবনে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। জোরকদমে চলছে তল্লাশি।
মঙ্গলবার সকালে হুমকি ইমেল পাওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়ায় স্বাস্থ্যভবনে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধাননগর থানায়। খবর যায় বম্ব স্কোয়াডেও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তল্লাশি। জোরকদমে চলছে তল্লাশি। নিয়ে আসা হয়েছে পুলিশি কুকুর। এখনও তল্লাশি চলছে। তবে বোমা জাতীয় এখন কিছু মেলেনি বলেই খবর। কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। বম্ব স্কোয়াড তল্লাশি চালানোর পাশাপাশি, ওই ইমেল কে পাঠাল তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা।
সোমবার সকালেও হুমকি ইমেল আসে স্বাস্থ্যভবনে। সেখানে বলা হয়, ৪টি আইইডি দিয়ে ৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাস্থ্যভবনে থাকা কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড এসে গোটা এলাকায় তল্লাশি শুরু করে। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো ইমেল আইডি থেকে ওই ইমেলটি করা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকিতে ছড়িয়েছে আতঙ্ক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…