হরিয়ানায় চাঞ্চল্য, বন্ধ গাড়ির ভিতরে একই পরিবারের সাতজনের দেহ উদ্ধার

খবর লাইভ : বন্ধ গাড়ির ভিতরে একই পরিবারের সাত জনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিয়ানার পঞ্চকুলায়। প্রাথমিক ভাবে এই সাত জনের মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে মনে করছে না পুলিশ। বরং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গাড়ির ভিতর আত্মহত্যা করেছেন ওই সাত জন। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।

একটি গাড়ির ভিতর ধস্তাধস্তি করছেন সাত জন— মঙ্গলবার ভোরে এই মর্মে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা ভেঙে সাত জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই পরিবারের সদস্যেরা উত্তরাখণ্ডের দেহরাদূনের বাসিন্দা। সোমবার ওই পরিবারের সদস্য প্রবীণ মিত্তল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী-পুত্রকে নিয়ে হরিয়ানার বাগেশ্বর ধামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই এই ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাতের মধ্যে ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে। গাড়িতে ছিলেন বছর ৪২-এর প্রবীণ, তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন সন্তান ও দুই কন্যা, এক পুত্র।

জানা গিয়েছে,প্রবীণের বাজারে অনেক ধারদেনা ছিল। পাওনাদারদের চাপেই তিনি পরিবারের সকলকে নিয়ে এই চরম সিদ্ধান্ত নিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি কলকাতার ট্যাংরায় একই রকম ভাবে ঋণগ্রস্ত দে পরিবারের সকলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। মৃত্যু হয় তিন মহিলা সদস্যের। গাড়ি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেও প্রাণে বেঁচে যান পরিবারের বাকি তিন জন সদস্য।সুইসাইড নোটটি পরীক্ষা করে দেখার জন্য ফরেন্সিক দলের সাহায্য নেওয়া হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago