আরও একটি জনপদ দখল করল রাশিয়া, নিহত ১৪৭৫ জন ইউক্রেন সেনা! দাবি মস্কোর

খবর লাইভ : যুদ্ধের ১১৮৮তম দিনে পূর্ব ইউক্রেনের ডনবাসের (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) নতুন একটি জনপদ দখলের দাবি করল রাশিয়া। <span;><span;>মস্কোর দাবি, গত ২৪ ঘণ্টার সামরিক অভিযানে ইউক্রেনের অন্তত ১৪৭৫ জন সেনার মৃত্যু হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে দাবি করা হয়েছে, ডনেৎস্ক এলাকার স্টারায়া নিকোলায়েভকা জনবসতি মুক্ত করেছে তাদের সেনা। ইউক্রেন ভূখণ্ডের অংশ হলেও ডনবাসের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাই জাতিগত ভাবে রুশ। তাঁদের তৈরি মিলিশিয়া গোষ্ঠীগুলির সক্রিয় ভাবে মস্কোর পক্ষে লড়াই করছে সেখানে। ওই অঞ্চলকে ক্রেমলিন পৃথক প্রজাতন্ত্র হিসেবেও ঘোষণা করেছে দু’বছর আগে।

গত কয়েক সপ্তাহ ধরেই ডনবাস অঞ্চলে সক্রিয় মস্কো-পন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলির সহায়তায় ইউক্রেন ফৌজের অবস্থানের উপর স্থলপথে ধারাবাহিক হামলা চালাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা। পাশাপাশি, ধারাবাহিক ভাবে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। স্টারায়া নিকোলায়েভকা দখলের ফলে ডনেৎস্কের বড় অংশের উপর রুশ সেনার নিয়ন্ত্রণ আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ইউক্রেনের অন্যতম বড় শহর বাখমুট দখলের ক্ষেত্রে রাশিয়া সুবিধাজনক অবস্থানে চলে গেল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago