ওএমআর শিটের ইমেজ কপি প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে শিক্ষকরা, আজ বৈঠক

খবর লাইভ : এসএসসির ২০১৬ সালের সব পরীক্ষার্থীর ওএমআর শিটের ইমেজ কপি প্রকাশ-সহ একাধিক দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সোমবারই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে তাঁদের প্রতিনিধি দল। অন্যদিকে, সোমবার চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে রাজ্য প্রশাসন। দুপুর ১টায় বিকাশ ভবনে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।

এক শিক্ষক বলেন, ‘আমাদের দাবি, ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ-এর কপি প্রকাশ করতে হবে। এই ইমেজের কপি প্রকাশ হলে জানা যাবে, কারা দুর্নীতিকে হাতিয়ার করে শিক্ষকতার চাকরি করেছেন।’
আরও একটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারা শিক্ষকেরা। তাঁদের কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, যে সব প্রার্থী ‘টেন্টেড’ বলে চিহ্নিত, তাঁদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু রাজ্য সরকার এখনও তাঁদের বরখাস্ত করেনি বলে দাবি তাঁদের। ওই শিক্ষক বলেন, ‘এটা আইন বিরুদ্ধ কাজ। অযোগ্যদের অবিলম্বে বরখাস্তের দাবি করছি। সেই দাবিতেও আমরা মামলা লড়ব।’

অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছে বিকাশ ভবনের কাছে। বিক্ষোভকারীরা চেয়েছলেন, সোমবারের মধ্যে আলোচনায় বসুক রাজ্য সরকার। জানা যাচ্ছে, সোমবার দুপুর ১টায় চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবনে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে নয় জন শিক্ষক যোগদান করতে পারেন বলেও জানা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago